ভোলায় যৌতুকের দাবিতে গৃহবধূ নিযার্তনের অভিযোগ, স্বামী-শ্বশুর আটক

ভোলা প্রতিনিধি
০১ মে ২০১৯, ১৬:৫৯আপডেট : ০১ মে ২০১৯, ১৭:০৭

নির্যাতনের শিকার গৃহবধূর মুখের এক সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির  লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী শাকিল হোসেন ও তার পিতা কাদের ব্যাপারীকে আটক করেছে পুলিশ।  

বুধবার (১ মে) ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিঞ্চা এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে আহত অবস্থায় ওই গৃহবধূকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুই বছর আগে ন্যাশনাল সার্ভিসের আওতায় স্বাস্থ্য সহকারী শাকিল হোসেন এর সঙ্গে বিয়ে হয় স্থানীয় ফকরুল আলমের কন্যা ফরজানা ইয়াসমিন মুক্তার। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মুক্তার ওপর নির্যাতন চালাতো হতো। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ৫০ হাজার টাকার জন্য চাপ দেয় শাকিল। ওই টাকা বাবার বাড়ি থেকে আনতে অস্বীকার করলে নির্যাতন করা হয় মুক্তাকে। পরে খবর পেয়ে আহত অবস্থায় মুক্তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিঞ্চা জানান, এই ঘটনায় পুলিশ অভিযুক্ত শাকিল ও তার পিতা কাদের ব্যাপারীকে আটক করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম