রামপুরায় দুই ছিনতাইকারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৭:২৪আপডেট : ০১ মে ২০১৯, ১৭:৩৬

র‌্যাবের হেফাজতে রবিন ও সুজন রাজধানীর রামপুরা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র‌্যাব-৩)। মঙ্গলবার  (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ার পল্লীমা সংসদের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করে র‌্যাব-৩। 

আটক ব্যক্তিরা হলো— রিয়াদ হোসেন ওরফে রবিন (২২)  এবং মো. সুজন (২২)। এসময় তাদের কাছ থেকে ১টি ধারালো চাকু, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ছিনতাইকারী রিয়াদ হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ছোটসাপমারা গ্রামের মৃত শাকিব হোসেনের ছেলে। এবং মো. সুজন কুমিল্লা জেলার তিতাস থানার জসতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ঢাকায় তারা  রামপুরা থানার বৌবাজার আদর্শ গলিতে (ভাসমান) বসবাস করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূইয়া বুধবার (১ মে)  বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে মালিবাগ চৌধুরীপাড়া থেকে আদের আটক করে র‌্যাব-৩।

তিনি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, রাজধানীর খিলগাঁও, রমাপুরা এবং শাজাহানপুর এলাকায় তারা দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। তাদের

বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

/এসজেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম