বৈষম্য দূর করতে হলে আয়ের সমতা থাকা উচিত: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ২০:২৫আপডেট : ০১ মে ২০১৯, ২০:৩৩

বৈষম্য দূর করতে হলে আয়ের সমতা থাকা উচিত: মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ‘মহান মে দিবস হচ্ছে মানুষে মানুষে বৈষম্য কিংবা শিল্প-মালিকদের শোষণের বিরুদ্ধে  শ্রমিক শ্রেণির ঐক্যবদ্ধ একটি সংগ্রামের বিজয়। বৈষম্য দূর করতে হলে আয়ের সমতা, মানুষের অধিকারের সমতা ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে সমতা থাকা উচিত।’

বুধবার (১ মে) ঢাকায় ডাক অধিদফতরের প্রধান কার্যালয়ে মে দিবসের আলোচনা ও  স্মারক ডাকটিকিট অবমুক্ত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘শ্রমিকদের ঘাম শোষণ না করলে মালিকদের অট্রালিকা, বিলাস-বৈভব হতো না। সমাজতন্ত্রের ধারণাটিই ছিল এই বৈষম্য ভাঙার জন্য। পৃথিবীজুড়ে তারুণ্যের একটি বড় অংশ এই বৈষম্য-শোষণ–অবিচার দূর করার পক্ষে কাজ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধের ধ্বংসস্তুপ থেকে দেশটি গড়ে তোলার পাশাপাশি শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ভূমি ব্যবস্থাপনা নীতি ও সমবায় ভিত্তিতে চাষাবাদের উদ্যোগ এবং সম্পদের সুষম বণ্টনে দ্বিতীয় বিপ্লবের গৃহীত কর্মসূচি দারিদ্র বিমোচনের রেপ্লিকা হিসেবে বিশ্ব আজ এসডিজিকে দেখতে পাচ্ছে।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং ডাক বিভাগের মহাপরিচালক এসএস ভদ্র বক্তৃতা করেন।

মন্ত্রী মহান মে দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদফতর প্রকাশিত ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ খাম অবমুক্ত করেন। এই বিষয়ে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

ডাক অধিদফতর এই প্রথমবারের মতো মে দিবস উপলক্ষে বিশেষ খাম প্রকাশ করেছে বলেও প্রতিষ্ঠানটির পাঠানো সবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম