ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৮ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ১০:৫৭আপডেট : ০২ মে ২০১৯, ১২:১৭

 

মাওলানা নূরুল ইসলাম ফারুকী

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ইসলামবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ আগামী ১৮ জুন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২ মে) ঢাকা মহানগর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস এ দিন ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এ দিন ধার্য করেছেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন চ্যানেল আইয়ের কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক ও হাইকোর্ট মাজার মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম ফারুকী। হত্যার একদিন পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয়জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন।

এ মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে রয়েছে।

প্রথমে থানা পুলিশ ও পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। মামলাটি ডিবিতে স্থানান্তরের পর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় ইন্সপেক্টর জুলহাস উদ্দিন আকন্দকে। গত বছরের শেষের দিকে মামলাটি ডিবি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছেন সিআইডি’র ইন্সপেক্টর আরশেদ আলী মণ্ডল।/

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম