সব মসজিদে একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ১৭:৫৫আপডেট : ০২ মে ২০১৯, ১৭:৫৮

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

রমজান মাসে সারা দেশের সব মসজিদে একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বৃহস্পতিবার (২ মে) বিকালে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিতে কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াতের রেওয়াজ চালু আছে। তবে কোনও কোনও মসজিদে এর ভিন্নতা দেখা যায়। এতে কাজের কারণে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের পক্ষে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। ফলে তাদের মধ্যে মানসিক অতৃপ্তি ও অতুষ্টি অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ-সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।

তাই এই পরিস্থিতি নিরসনে রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা হিসাবে ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে ১ পারা হিসাবে ২১ পারা তিলাওয়াতের নির্দেশনা দেওয়া হয়েছে।

বলা হয়, এই নির্দেশনা অনুসরণ করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতম হবে।

দেশবরেণ্য আলেম-ওলামা ও খতিব-ইমামরা এই পদ্ধতিতে খতম তারাবি আদায়ের পক্ষে মতামত দিয়েছেন এবং অধিকাংশ মসজিদে এই পদ্ধতি অনুসরণ করা হয় বলেও জানানো হয়েছে।

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম