পূর্ত মন্ত্রণালয়ের কর্মচারীদের ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ২৩:১৫আপডেট : ০২ মে ২০১৯, ২৩:১৫

বাংলাদেশ সরকার

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলার সব দফতর, বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

একইসঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট জেলা/উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার জন্য এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রধানকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলের এই ১৯টি জেলা হচ্ছে- খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ফেনী, ঝালকাঠি, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম