চালু হলো পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ২৩:১২আপডেট : ০২ মে ২০১৯, ২৩:১৪





পুলিশ পুলিশ কল্যাণ ট্রাস্টের নিজস্ব ব্যবস্থাপনায় চালু হলো ‘পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’। দেশে-বিদেশে ভ্রমণসংক্রান্ত যাবতীয় সেবা দিতে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যাত্রা শুরু হলো। এখান থেকে টিকেট ক্রয়, ভিসা প্রসেসিং, হজ-ওমরাহ, হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।
পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি বলেছেন, দেশের ভ্রমণপিপাসু মানুষকে উন্নত সেবা দিয়ে তাদের আস্থা অর্জনে সক্ষম হবে পুলিশ কল্যাণ ট্রাস্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। দেশে ও দেশের বাইরে আকর্ষণীয় পর্যটন স্পটে স্বল্পমূল্যে নতুন নতুন ভ্রমণ প্যাকেজ নিয়ে আসার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি।
অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি (এফঅ্যান্ডডি) ও পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান মুহম্মদ তারিক, কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল এবং ব্যবসায়িক পরিচালনা কমিটির সভাপতি এম খোরশেদ আলম। পরে আইজিপি পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে আয়োজিত বাৎসরিক র্যা ফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম