‘ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডিএনসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ২৩:২৪আপডেট : ০২ মে ২০১৯, ২৩:২৬

ডিএনসিসি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে রাজধানী ঢাকায় সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং তথ্য আদান-প্রদানের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নিয়ন্ত্রণ কক্ষের স্থান: লেভেল ১০, ডিএনসিসি ভবন। জরুরি পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০২-৯৮৫১৩২৩ ও ০২-৫৫০৫২০৮৪। 

এই কক্ষ পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এই তথ্য নিশ্চিত করেন।

সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. মনজুর হোসেনকে আহ্বায়ক করে বাকি সদস্যরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল) ড. তারিক বিন ইউসুফ, মহাব্যবস্থাপক (পরিবহন বিভাগ) আবদুল লতিফ খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল) আবুল হাসনাত মো. আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ সার্কেল)মো. রফিকুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন ও সহকারী সচিব (সাধারণ প্রশাসন শাখা) মো. ইমান আলী।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম