১৩ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ১৮:৩৮আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:৪১

হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম। এক বিবৃতিতে তারা দাবি করেছে, যে ১৩ দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম মাঠে নেমেছিল, সে দাবি আজও পূরণ হয়নি।

দাবি আদায়ের আন্দোলনকে সফল করার অঙ্গীকার করে শনিবার (৪ মে) বিকালে এই বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে তারা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের জন্য দোয়া করার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি নিয়ে সেদিন ময়দানে নেমেছিল, সে দাবি আজও পূরণ হয়নি। বরং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ঈমানি আন্দোলন বন্ধ করার নানা চক্রান্ত অব্যাহত রয়েছে। ইসলামবিদ্বেষীদের আস্ফালন বন্ধ না হওয়া পর্যন্ত হেফাজতের সংগ্রাম চলবে।

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম