রাজধানীর সুত্রাপুর থানার শ্যামবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সকাল ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য সুজন মিয়ার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
সুজন মিয়ার ভাই খোরশেদ জানান, তার ভাই শ্যামবাজারে কাঁচামালের ব্যবসা করতেন। সোমবার সকালে শ্যামবাজারের নাছির বাণিজ্যালয় নামে একটি প্রতিষ্ঠানের সামনে বৈদ্যুতিক খুঁটিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুজন মিয়া কেরানীগঞ্জ থানার জিনজিরা এলাকার ইনু মিয়ার ছেলে।








