মধ্যপ্রাচ্যের সঙ্গে পশ্চিমাদের রাজনৈতিক টানাপড়েনে জঙ্গিবাদের উত্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৩:১৫আপডেট : ০৬ মে ২০১৯, ১৮:১৩

‘রিপোর্টিং অন টেরোরিজম’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে পশ্চিমাদের রাজনৈতিক টানাপড়েনে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। সোমবার (৬ মে) সকালে ‘রিপোর্টিং অন টেরোরিজম’ শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) ও ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের যৌথ উদ্যোগে অপরাধ বিষয়ক সাংবাদিকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

জঙ্গিবাদ ইস্যুতে দেশের স্বার্থে টেলিভিশনগুলোর লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘নিউজিল্যান্ডে ও শ্রীলঙ্কায় জঙ্গি হামলা দেখলো বিশ্ব। শ্রীলঙ্কায় একাধিক হামলা হলো। সেখানে ক’টা বীভৎস লাশের ছবি আমরা দেখেছি? কারণ, শ্রীলঙ্কান সাংবাদিকরা তাদের জাতীয় স্বার্থ বড় করে দেখেছে। তাদের স্যালুট। আমাদের দেশে এমন সব ইস্যুতে সময় এসেছে চিন্তাভাবনা করার, বিশেষ করে গণমাধ্যমের টেলিভিশন লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে।’

তিনি বলেন, ‘আমাদের দেশের অবস্থা ও শ্রীলঙ্কার অবস্থা এক রকম না হলেও জাতীয় স্বার্থে জঙ্গিবাদসহ সব ইস্যুতে গণমাধ্যমের সেল্ফ সেন্সরশিপ দরকার।’

কর্মশালায় ডিএমপি কমিশনার বলেন, ‘উন্নত বিশ্ব উন্নত প্রযুক্তি ব্যবহার করেও সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করতে পারেনি, আমরা পেরেছি। আমরা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে পেরেছি। আপামর জনসাধারণ এক্যবদ্ধ হয়েছি। কারণ, আমাদের গণমাধ্যম সচেতনতা তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।’

মো.আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গিদের লক্ষ্যই হচ্ছে ভীতির পরিবেশ তৈরি করা। জনমনে নিজস্ব মতামত চাপিয়ে দেওয়া। নিজেদের হিরো হিসেবে উপস্থাপন করা। হিরোইজমের মাধ্যমে জঙ্গিবাদের প্রচার ও মোটিভেশন করে নতুনদের মধ্যে জঙ্গিবাদের প্রচার করা। নতুন জঙ্গি তৈরি করা। জঙ্গিরা চায় মেইনস্ট্রিম প্রচারণা। সুতরাং, এমন কোনও রিপোর্টিং করা উচিত হবে না, যে রিপোর্ট জঙ্গিবাদের পক্ষে প্রচার পায়, বা সন্ত্রাস কিংবা জঙ্গিদের হিরো হিসেবে যেন উপস্থাপিত না হয়। বরং উচিত জঙ্গিরা যে দেশের শত্রু, মানবতার শত্রু তা প্রচার করা। গণমাধ্যমের বিশেষ করে ক্রাইম রিপোর্টার আর পুলিশ একে অপরের পরিপূরক। জাতির গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে ক্রাইম রিপোর্টাররা অগ্রবর্তী।’

তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অবস্থার ভিন্নতা আছে। আমাদের দেশে স্বাধীনতাবিরোধী আছে, দেশবিরোধী আছে। তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সব সময় সক্রিয়। সেটা আমরা সব সময় মোকাবিলা করে আসছি। এর পাশাপাশি জঙ্গিবাদও মোকাবিলা করেছি। এসব সম্ভব হয়েছে গণমাধ্যমের কারণে।’

সড়কে শৃঙ্খলা রক্ষা, উল্টোপথে গাড়ি চলা বন্ধে প্রথমে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছি এবং পেয়েছিও। পরে উল্টোপথে চলতে গিয়ে কিন্তু পুলিশ,সাংবাদিক, মন্ত্রী, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমলারাও মামলা খেয়েছেন। আমরা থামিনি। ট্রাফিক আইন অমান্যকারী, উল্টোপথে চলাচলকারী সবার বিরুদ্ধে ট্রাফিক প্রসিকিউশন দিয়েছি। যে কারণে উল্টোপথে যানবাহন চলাচল ৮০ শতাংশ কমে এসেছে এবং ৯৫ শতাংশ মানুষ এখন হেলমেট ব্যবহার করছে।’

কর্মশালায় সিটি প্রধান ডিএমপি'র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, ডিবিসি চ্যানেলের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, ক্রাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ, ক্র্যাবের বর্তমান সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক, উপ-কমিশনার মহিবুল ইসলাম, প্রলয় কুমার জোয়ার্দারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম