জিপিএ-৫ এর হার কমেছে ভিকারুননিসায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৫:৩৫আপডেট : ০৬ মে ২০১৯, ১৫:৩৮




ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৮২ জন, যা গড়ে ৮১ দশমিক ২৯ ভাগ। যা গত বছরের হারের চেয়ে কম। তবে ফলাফলের দিক দিয়ে এটা একেবারে খারাপ নয় বলে মন্তব্য করেছেন স্কুলের প্রধান অধ্যক্ষ ফেরদৌসী বেগম।

সোমবার (৬ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায় ভিকারুননিসা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক হাজার ৮২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৮২৩ জন। পাশের হার ৯৯ দশমিক ৮৪ ভাগ। আর গত বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৮ ভাগ, পাস করেছিল ১ হাজার ৬১২ জন। জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৪৮২ জন শিক্ষার্থী।

এবার বিজ্ঞান বিভাগ থেকে মোট এক হাজার ৪৮২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৪৪ জন। ব্যবসায় শিক্ষা থেকে ১২৭ জনের মধ্যে ৩০ জন আর মানবিকে ১৩ জনের মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।

ফলাফলের বিষয়ে অধ্যক্ষ বলেন, রেজাল্ট ভালো, একেবারে খারাপ না। গত বছরের তুলনায় রেজাল্ট খারাপ হলেও সারাদেশের ফলাফলের তুলনায় আমাদের রেজাল্ট ভালো। নানা কারণে রেজল্ট কম-বেশি হতে পারে। আমরা আশাবাদী, আগামীবার আমরা আরও ভালো করবো।

জিপিএ-৫ পাওয়া সাবিরা তাসনিয়া ডাক্তার হবার স্বপ্ন দেখেন। তিনি বলেন, এত কঠিন প্রশ্নের মধ্যেও ভালো রেজাল্ট অনেক পাওয়ার বিষয়। আমার জন্য আমার মা-বাবা, শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

রেজাল্ট হাতে পেয়ে খুব খুশি তাহসিন মোস্তাফিজ। তার মা মিতু রহমান বলেন, রেজাল্ট ভাগ্যের বিষয়। আমরা খুব ভয়ে ছিলাম। প্রশ্ন অনেক কঠিন হয়েছিল। ধরে নিয়েছিলাম জিপিএ-৫ পাবে না। কিন্তু আল্লাহ’র ওপর ভরসা ছিল। তিনি আমাদের নিরাশ করেননি।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী প্রমি বলেন, শুধু মা-বাবা আর শিক্ষক নয়, আমার বোনও আমাকে অনেক সহযোগিতা করেছে। প্রমির মা ফাতেমা আক্তার বলেন, আমরা অনেক খুশি। বড় মেয়ের রেজাল্ট নিয়ে আমরা গর্বিত। বাচ্চাদের পেছনে যে পরিশ্রম আমরা করি মেয়ে আজ সেই পরিশ্রমের মূল্য দিয়েছে।

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম