মিরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ০৭:১৮আপডেট : ০৯ মে ২০১৯, ০৭:২০

তমা খান ইতি রাজধানীর মিরপুরে তমা খান ইতি (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে শামীম সরণির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বামীর নাম শামিম আহমেদ রনি। তিনি চিত্রপরিচালক। বর্তমানে রনি দেশের বাইরে রয়েছেন।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, দুই বোনের সঙ্গে থাকতেন তমা। দুই বোন সকালে কাজে বের হন। ফিরে আসেন সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। ইফতারের সময় হওয়ায় বাসায় ঢুকে পানি পান করেন দুজন। এরপর তমাকে ডাকলে কোনও সাড়া না পেয়ে তার কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বাসার দরজার চাবি তিন বোনের কাছেই ছিল। দুই বোন ফিরে এসে দরজা লক করা অবস্থায় পান এবং তাদের কাছে থাকা চাবি দিয়ে ভিতরে প্রবেশ করেন। তমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতালে আসে মিরপুর থানা পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অজিত রায়।

তিনি দুই বোনের বরাত দিয়ে বলেন, ‘তারা জানিয়েছেন, তমা বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তার চাকরি ছিল না। এছাড়া আরও কিছু সমস্যা ছিল। আমরা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

/আরজে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম