ইয়াবাসহ গ্রেফতার চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মাহফুজ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১৮:২৩আপডেট : ০৯ মে ২০১৯, ১৮:২৪

আদালত রাজধানীর আরামবাগে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মাহফুজুর রহমানকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামি মাহফুজকে আদালতে হাজির করেন। আবেদনের পর ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাখার ইসহাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে ৭ মে রাতে রাজধানীর আরামবাগ থেকে ১০ হাজার একশ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে র‌্যাব।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মাহফুজুর রহমান বড় ধরনের সংঘবদ্ধ মাদক দলের সক্রিয় সদস্য। ২০০৯ সালে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০১৭ সালে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তার অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। এছাড়া আসামি নিজেকে মিথ্যা এসআই পরিচয় দিয়ে মাদক চক্রের সঙ্গে জড়িত হয়ে পড়ে। পুলিশ বাহিনীর সদস্য না হয়ে মিথ্যা পুলিশ পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরিধান করে কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে খুলনায় সরবরাহ করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে পুলিশ ইউনিফর্ম, সরঞ্জাম ও ইয়াবা উদ্ধার করে।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম