ডিএমপি’র ভেজালবিরোধী অভিযানে ৪ দোকানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ২০:১৩আপডেট : ০৯ মে ২০১৯, ২০:১৫

ডিএমপি’র ভেজালবিরোধী অভিযানে ৪ দোকানকে জরিমানা খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার (৯ মে) চারটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নিউ মার্কেট এলাকার তিনটি দোকান ও রমনা এলাকার একটি দোকান রয়েছে।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে।
রমজান মাসজুড়ে এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জানা গেছে, নিউ মার্কেটের ফলপট্টি এলাকার মো. সিরাজের খেজুরের দোকানকে পাঁচ হাজার টাকা, মেসার্স আল্লার দান স্টোরকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় নিউ মার্কেট কাঁচাবাজার এলাকার হাবিবের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রি করায় বেইলি রোডের ‘ফিস কেক’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় তার সঙ্গে ছিল ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে তৈরি একটি দল।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম