রাজধানীতে জাল নোটসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৯, ১৫:৩৪ আপডেট : ১১ মে ২০১৯, ১৫:৪২

জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামাদি রাজধানীতে প্রায় ৪৬ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ। শুক্রবার (১০ মে) বিকাল ৫ টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)। 

শনিবার (১১ মে) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে ৭ লাখ জাল টাকার নোট উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকবাজারের ইসলামবাগে অপর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।’ 

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা জাল নোট তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের চক্রের সদস্যদের মাধ্যমে সরবরাহ করতো। মূলত ঈদকে সামনে রেখে জাল নোট তৈরির এই চক্রটি সক্রিয় হয়ে উঠেছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’  এই চক্রের আরও সদস্য রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলেও জানান তিনি।      

/এসজেএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
ঢাকেশ্বরী মন্দিরের সেই ‘বিয়ে’ নিয়ে হাইকোর্টে রুল, অভিযোগে যা আছে
ঢাকেশ্বরী মন্দিরের সেই ‘বিয়ে’ নিয়ে হাইকোর্টে রুল, অভিযোগে যা আছে
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি