নির্ধারিত দামেই মাংস বিক্রি হচ্ছে: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৯, ১৭:০০আপডেট : ১২ মে ২০১৯, ১৭:০৫





নির্ধারিত দামেই মাংস বিক্রি হচ্ছে: আতিকুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গত সপ্তাহে বাজার পরিদর্শনের সময় আমি দেখেছি মূল্যতালিকার একপাশে ৫২৫ টাকা, অপর পাশে ৫৫০ টাকা। এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। বর্তমানে বাজারে মাংসের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামেই মাংস বিক্রি হচ্ছে।
রবিবার (১২ মে) বিকেলে রাজধানীর মহাখালী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আমি দেখেছি আজ বাজারে প্রচুর গরু সাপ্লাই রয়েছে। মাংসের মূল্য যেটা নির্ধারণ করা আছে, সেটিই ঠিক আছে। চালের দোকানেও ঠিক আছে। আমি মার্কেট ঘুরেছি। মার্কেট সমিতির সভাপতি আমাকে বলেছেন, যে মূল্য রয়েছে সেটা নিশ্চিত করছেন। আমি অনুরোধ করবো শুধু রমজান মাস নয়, আমরা ১২ মাস যেন খাদ্য ভেজালমুক্ত করে চলতে পারি।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা বাজার স্থিতিশীল রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমি এসেছি কয়েক মাস হলো। আমি সব কিছু বোঝার চেষ্টা করছি। মার্কেটের প্রতিনিধি যারা আছেন, তাদের আমি মনিটরিং করার চেষ্টা করবো। আমার জানামতে, আমাদের ৫টি বাজার মনিটরিং টিম কাজ করছে।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘রাস্তার মধ্যে কোনও দোকান চলতে দেওয়া হবে না। গত সপ্তাহে আমরা কিছু দোকান উচ্ছেদ করেছি। তারা আমাকে ফোন করেছেন। তারা থাকতে চান। আমি জানিয়ে দিয়েছি, তোমাদের চেলে যেতে হবে।’
মোহাম্মদপুর টাউল হল মাঠ দখল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, মাঠটি সুন্দরভাবে করার নির্দেশ দিয়েছি। আইনি যে জটিলতা আছে সেটা নিরসনের জন্য আমি আইন বিভাগকে নির্দেশ দিয়েছি।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম