বিমান দুর্ঘটনায় আহত তিন যাত্রী ভালো আছেন: অ্যাপোলো কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৯, ২২:০৩আপডেট : ১২ মে ২০১৯, ২২:১১

অ্যাপোলো হাসপাতাল মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিটকে পড়ার ঘটনায় আহতদের মধ্যে তিনজন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার (১২ মে) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ কথা জানান হাসপাতালটির ডিউটি ম্যানেজার। তিনি বলেন, ‘হাসপাতালে তিনজন যাত্রী ভর্তি আছেন। তারা এখন ভালো আছেন।’
গত শুক্রবার (১০ মে) রাতে একটি বিশেষ বিমানে আহত ১০ যাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার (৮ মে) ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ ২৯ যাত্রী, দুজন পাইলট, দুজন কেবিন ক্রু ও দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই চার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার রাত পৌনে ১১টায় বিশেষ বিমানে করে দেশে আনা হয় আহত ১০ জনকে।

মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ৩ যাত্রী অ্যাপোলোতে ভর্তি

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম