সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ চাল গুদামজাতের অভিযোগ তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৯:৪২আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৪২

হাইকোর্ট

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ চাল গুদামজাত করার অভিযোগ তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এই প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই ঘটনায় কারো দায়িত্বে অবহেলা থাকলে প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেছেন আদালত।

জানা যায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খাদ্যগুদামে ৮০০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও খ্রিস্টানদের বড়দিন উপলক্ষ্যে এই চালগুলো কুষ্টিয়ার গুদাম থেকে সংগ্রহ করা হয়। চারপাশে নতুন চালের বস্তা ঘিরে রেখে এর মাঝখানে পুরাতন মেয়াদোত্তীর্ণ চালের বস্তা গুদামজাত করা এবং এর মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে বিষয়টি স্থানীয় পত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশিত হয়। এরপর ওই প্রতিবেদন সংযুক্ত করে স্থানীয়রা হাইকোর্টে বিষয়টির তদন্ত চেয়ে রিট দায়ের করেন।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের