হামদর্দের মতো ওয়াক্‌ফ প্রতিষ্ঠানে পরিবারতন্ত্র চলতে পারে না: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ২০:৫২আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫০

হামদর্দ ও এর ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভুইয়া

হামদর্দ ল্যাবরেটরিজের মতো ওয়াক্‌ফ প্রতিষ্ঠানে পরিবারতন্ত্র চলতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ওয়াক্‌ফ আইনে পরিবারতন্ত্রের স্থান নেই। 

ওয়াক্‌ফ প্রতিষ্ঠানের দুর্নীতি, অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় সচেতন আছে এবং সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধের জন্য বিখ্যাত হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ)।  হামদর্দ প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করছেন ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভুইয়া ও তার তিন সন্তান। হাকিম ইউছুফের বড় ছেলে মো. জামাল উদ্দিন ভুইয়া রাসেল হামদর্দের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। মেঝ ছেলে সাইফুদ্দিন ভুইয়া মুরাদ পরিচালক (বিপণন)। আর মেয়ে হাকিম নারগিস মারজান হিউম্যান রিসোর্স ও ডেভেলপমেন্টের পরিচালক।   

হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। অভিযোগগুলো খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। গত ২৩ এপ্রিল গঠন করা ওই কমিটির আহ্বায়ক হলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দার। অন্য দুই সদস্য হলেন ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব (সংস্থা) মোহাম্মদ মাহবুব আলম ও সহকারী ওয়াক্‌ফ প্রশাসক (উপ সচিব) রায়হান কাওছার। তদন্ত কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

প্রসঙ্গত, গত ১১ মে হামদর্দের অনিয়ম, দুর্নীতি এবং হাকিম ইউছুফ ও তার পরিবারের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

আরও পড়ুন...

হাকিম ইউছুফের পারিবারিক ‘দখলদারি’, ডুবতে বসেছে হামদর্দ

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম