শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ০০:৪১আপডেট : ১৫ মে ২০১৯, ০৮:১২

নবজাতক

রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশু হাসপাতালের কমন বাথরুমের ভেতর থেকে ৩ থেকে ৪ দিন বয়সী জীবিত একটি নবজাতক (কন্যা) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ মে) দুপরের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু হাসপাতালের কমন বাথরুমে নবজাতককে পড়ে থাকতে দেখে এক রোগীর দর্শনার্থী হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে বিষয়টি জানান। পরে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ওর্য়াড মাস্টার এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে পুলিশ বিষয়টি তদন্ত করে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। তবে কে বা কারা তাকে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এমএ হাকিম বলেন, ‘বিষয়টি পুলিশ তদন্ত করছে। বুধবার সকালে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’ 

/এআইবি/এআরআর/আর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম