সংবাদ সম্মেলনে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১৫:০৫আপডেট : ১৫ মে ২০১৯, ১৬:৪৩




ঢাবিতে মানববন্ধন

মাদক মামলার আসামি, বিবাহিত, অছাত্র, ছাত্রদল, রাজাকারের সন্তানদের পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীরা এ অভিযোগ করেন।

বুধবার (১৫ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন পদবঞ্চিত ও পদোন্নতি না পাওয়া নেতাকর্মীরা।

মানববন্ধন কর্মসূচিতে ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক বিএম লিপি আক্তার বলেন, ‘যাদের কমিটিতে রাখা হয়েছে তাদের ২২ জন আগে কোনও পদে ছিল না। অথচ তাদের পদ দেওয়া হয়েছে। আমাদের ছোট পদ দেওয়া হয়েছে বা আমরা পদ না পাওয়ার জন্য আন্দোলন করছি, বিষয়টি তা না, বরং কমিটিতে মাদক মামলার আসামি, বিবাহিত, অছাত্র, ছাত্রদল, রাজাকারের সন্তানদের পদ দেওয়া হয়েছে, আমরা এর প্রতিবাদ করছি।’

মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা আরও বলেন, অনেক ত্যাগী কর্মীদের বঞ্চিত করে নিজেদের অনুগতদের কমিটিতে পদ দেওয়া হয়েছে। যারা শুরু থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছে তাদের মূল্যায়ন করা হয়নি। উল্টো এর প্রতিবাদ করলে আমাদের বোনদের ওপর হামলা চালানো হয়েছে। বিতর্কিত এই কমিটি আমরা মানি না।

ছাত্রলীগ নেতাকর্মীরা কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার জোর দাবি জানান।

মানববন্ধনকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুনে ‘জামাত-শিবির ছাত্রদল অনুপ্রবেশকারীদের কমিটি মানি না’, ‘আমাদের বোনদের উপর হামলা কেন বিচার চাই, বিচার চাই’, ‘অবৈধ কমিটি মানি না’, ‘অছাত্রদের আদু ভাইদের কমিটি মানি না’, ‘ক্যাম্পাস থেকে বহিষ্কৃতদে কমিটি মানি না’, ‘বঙ্গবন্ধুর ছাত্রলীগে অছাত্রদের স্থান নেই’, ‘চাকরিজীবী ব্যবসায়ীদের কুটিল কমিটি মানি না’ ইত্যাদি লেখা দেখা যায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রচার সম্পাদক সাঈফ বাবু, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, শামসুন্নাহার হলের সভাপতি নিপু ইসলাম তন্বী ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ছাত্রলীগের সভাপতি শরিফুল হাসান শুভ প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম