কোরআন অবমাননা মামলায় সেফুদার বিরুদ্ধে প্রতিবেদন জমা হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ১৭:২৮আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:৩৬





সেফাতউল্লাহ ওরফে সেফুদা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে অবমাননামূলক কথাবার্তা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৫ মে) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রতিবেদন দাখিল করেনি। এ অবস্থায় ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন এ তথ্য জানান।
গত ২৩ এপ্রিল ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঢাকা বারের আইনজীবী মো. আলীম আল রাজী জীবন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৯ এপ্রিল বাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখতে পান যে, অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পবিত্র আল কোরআন সম্বন্ধে বিভিন্ন ধরনের আজেবাজে অবমননাকারী মন্তব্য করছেন। যা সমগ্র ইসলামী বিশ্বকে মারাত্মকভাবে আঘাত করছেন। লাইভটি ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। এছাড়াও আসামি সেফাতউল্লাহ বিভিন্ন সময় লাইভে এসে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশ্লীল, আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়েও কটূক্তি করেছেন।

এ ঘটনায় বাদী ডিজিটাল নিরাপত্তার আইনে ২৫, ৩১ ও ২৯ ধারায় মামলাটি দায়ের করেন।
জানা যায়, মামলার আসামি সেফাতউল্লাহ ওরফে সেফুদার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ১৩ নং সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চেড়িয়ারা গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে। সেফুদার এক সন্তান আছে। তিনি ইংল্যান্ডে থাকেন। স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ২২ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় চলে যান।

আরও পড়ুন...

কোরআন অবমাননার অভিযোগে সেফুদা’র বিরুদ্ধে মামলা

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম