পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধে ৬ জেলা প্রশাসককে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ১৬:৫১আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:০০

দুদক কারাগার ও পাসপোর্ট অফিসের ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধে ব্যবস্থা নিতে ছয় জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বান্দরবান, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, কক্সবাজার ও মেহেরপুর জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
এদিকে, স্পিডবোর্ড ও ট্রলার পারাপারের সময় নিয়মবহির্ভূতভাবে ইজারা আদায়ের অভিযোগে বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা জেলার দোহারের মৈনট ঘাট এলাকায় অভিযান চালানো হয়েছে। এর সঙ্গে জড়িত নুরুল ইসলাম নামে একজনকে চিহ্নিতও করা হয়। নুরুল প্রতিদিন অবৈধ ইজারা তুলে লাখ টাকা করে আয় করছে বলে প্রমাণ পায় দুদক।
ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে কোচিং করানোর অভিযোগে ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে চালানো হয়েছে দুদকের অপর অভিযান। কোচিং বন্ধে প্রধান শিক্ষক আব্দুল মালিককে ব্যবস্থা নিতে বলেছে দুদক।
যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুদক। অভিযানের সময় প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম