দুই আওয়ামী নেতা হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে সতর্ক করলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ১৭:২৮আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:৩০



হাইকোর্ট বাগেরহাটের মোড়েলগঞ্জের দুই আওয়ামী নেতা হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মন্ডলকে সতর্ক করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে দ্রুত এ মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
পরে ইউসুফ মাহমুদ মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মন্ডলকে তলব করেছিলেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় তিনি আজ (বৃহস্পতিবার) কোর্টে হাজির হয়ে মামলার তদন্তের বিষয়ে ব্যাখ্যা দেন। এরপর আদালত তদন্তের বিলম্ব না করতে তাকে সতর্ক করেন এবং দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।’
গত বছরের ১ অক্টোবর দৈবজ্ঞহাটি ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদারকে (৫২) বাড়ি থেকে ও যুবলীগ নেতা শুকুর আলী শেখকে (৪০) দৈবজ্ঞহাটি বাজার থেকে ধরে নিয়ে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। আনছার আলী দিহিদারের বসতবাড়ি ভাঙচুর করাসহ পিটিয়ে তার স্ত্রীর দুই পাও ভেঙে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও তার ‘সন্ত্রাসীবাহিনী’র বিরুদ্ধে।
এ ঘটনায় দায়ের হওয়া আলাদা দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত দুই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর এ জোড়া খুনের ঘটনায় হত্যা মামলাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়। ওই মামলার প্রধান আসামি চেয়ারম্যান শহিদুল ফকিরসহ ইউনিয়ন পরিষদের দফাদার আবুয়াল ফকির, চৌকিদার আবুল শেখ, জুলহাস ডাকুয়া ও কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
পরে হত্যাকাণ্ডে ব্যবহৃতসহ তিনটি আগ্নেয়াস্ত্র, বন্দুকের তিনটি কার্তুজ, রিভলবারের দুই রাউন্ড গুলি ও একটি ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ।
এরপর জামিন চেয়ে নিম্ন আদালতে আবেদন জানায় মামলার প্রধান আসামি শহিদুল ফকির। কিন্তু নিম্ন আদালত জামিন আবেদন মঞ্জুর না করায় তিনি হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম