কালশী-বাউনিয়া খাল পর্যন্ত ড্রেনের ৯০ ভাগ কাজ সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ১৮:০২আপডেট : ১৮ মে ২০১৯, ১৮:০৬

কালশী-বাউনিয়া খাল পর্যন্ত ড্রেনের ৯০ ভাগ কাজ সম্পন্ন রাজধানী মিরপুরের কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে। তিনি শনিবার (১৮ মে) নির্মাণকাজের অগ্রগতি দেখতে কালশী এলাকায় যান।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত ১ হাজার ১৮৮ মিটার দীর্ঘ বাইপাস ড্রেন নির্মাণে খরচ হচ্ছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে ড্রেন নির্মাণের প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরো কাজ শেষ হবে। আশা করা হচ্ছে, এই ড্রেন নির্মাণ হলে কালশী এলাকার জলাবদ্ধতা দূর হবে।
জনদুর্ভোগ লাঘবে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক আবাসিক এলাকার পাশের খাল ও মুসলিম বাজার খাল ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।
কালশী এলাকার ড্রেন নির্মাণকাজ ঘুরে দেখার সময় মেয়র আতিকুলের সঙ্গে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম