আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ১৯:৫৩আপডেট : ১৮ মে ২০১৯, ১৯:৫৮

আনোয়ার ইব্রাহিম (বামে), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ (মধ্যে)

মালয়েশিয়ার ক্ষমতাসীন দল ও জোট পাকাতান হারাপানের সভাপতি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। শুক্রবার দুপুর ১২টার দিকে দেশটির উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এসময় আনোয়ার ইব্রাহিম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী।

কর্মঠ বাংলাদেশি কর্মীদের বেতনভাতা, আবাসন এবং কল্যাণের বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলেও জানিয়েছেন মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের প্রধান আনোয়ার ইব্রাহিম।

এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য মালয়েশিয়া সরকারকে আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল (শ্রম) প্রমুখ।

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক