ছাত্রলীগের বিতর্কিত আটজন ‘নির্দোষ প্রমাণিত’, বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা সোমবার

ঢাবি প্রতিনিধি
১৮ মে ২০১৯, ২০:৪১আপডেট : ১৯ মে ২০১৯, ১৬:১৭





গোলাম রাব্বানী বিভিন্ন অভিযোগ থাকায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির যে ১৫ জনের তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের মধ্যে আটজন নিজেদের ‘নির্দোষ প্রমাণ’ করতে পেরেছেন। বাকিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে আগামী সোমবার (২০ মে) সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
শনিবার (১৮ মে) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পদপ্রাপ্ত এই ১৫ নেতার মধ্যে আটজন ইতোমধ্যে নিজেদের পক্ষে তথ্যপ্রমাণ উপস্থাপন করেছেন। তবে সংগঠনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগের কোনও প্রমাণ উপস্থাপন করেননি অভিযোগকারীরা (‘পদবঞ্চিত’রা)। তাই এসব অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্র’ বলে মনে করেন তিনি।
নিজেদের অবস্থান পরিষ্কার করতে গত বুধবার (১৫ মে) রাতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদপ্রাপ্ত বিতর্কিত ১৫ জনের তালিকা গণমাধ্যমে প্রকাশ করেন সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। যদিও তারা মৌখিকভাবে বলেন, এ সংখ্যা ১৭। অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করতে ২৪ ঘণ্টা সময় নেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।


গোলাম রাব্বানী দাবি করেন, এই কমিটিকে বিতর্কিত করতে কেউ কেউ অপচেষ্টা করছেন। অভিযোগকারীদের বিরুদ্ধেও হাজার হাজার অভিযোগ রয়েছে বলে তিনি পাল্টা দাবি করেন।
বাংলা ট্রিবিউনকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অভিযুক্ত ১৫ জনের নাম আমরা গণমাধ্যমে প্রকাশ করেছি। তাদের বিরুদ্ধে কেউ লিখিতভাবে কোনও অভিযোগ দেয়নি। ইতোমধ্যে ১৭ জনের মধ্যে আটজন অভিযোগ খণ্ডাতে তথ্যপ্রমাণ দিয়েছেন। তারা যে নির্দোষ তা প্রমাণ করেছেন। এই তথ্যপ্রমাণ আগামীকাল রবিবার (১৯ মে) আমরা আপাকে (শেখ হাসিনা) দেখাবো।'

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাংবাদিকদের মাধ্যমে অভিযোগ করলে তো হবে না, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। যারা পদ পেয়েছেন তাদের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে তা সাংগঠনিকভাবে বলতে হবে।’
নিজেকে আইনের ছাত্র পরিচয় দিয়ে গোলাম রাব্বানী বলেন, ‘১৫ জনের মধ্যে ইতোমধ্যে আটজন যে তথ্যপ্রমাণ দিয়েছেন, তাতে তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। বাকি যারা রয়েছেন তারাও তথ্যপ্রমাণ উপস্থাপন করবেন। তাদের আরও এক দিন সময় বাড়িয়ে দিয়েছি।’
নিজেদের অবস্থান পরিষ্কার রাখার জন্য নিজেরাই ১৭ জনের নাম গণমাধ্যমে প্রকাশ করেছি উল্লেখ করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগামীকাল এই আটজনের তথ্যপ্রমাণ আমরা আপাকে দেখাবো। তাকে বলবো যে, এই আটজনের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। আপাকে আমরা এটাও বলবো যে, যারা অভিযোগ করেছে তাদের নামেও হাজার হাজার অভিযোগ রয়েছে। পদপ্রাপ্তদের বিরুদ্ধে সংগঠন থেকে পদ চলে যাওয়ার মতো কোনও তথ্যপ্রমাণ আমরা পাইনি।’
অভিযুক্ত ১৭ জনের মধ্যে আটজন ছাড়া বাকিরা যদি নির্দিষ্ট সময়ে তথ্যপ্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামীকাল আপার সাথে কথা বলে তারপর ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে আগামী সোমবার।’
অভিযোগ তোলার পুরো প্রক্রিয়াকে ‘প্রশ্নবিদ্ধ’ অভিহিত করে গোলাম রাব্বানী আরও বলেন, ‘বিশেষ গোষ্ঠীর যে অপপ্রচার তা ইতোমধ্যে খোলাসা হচ্ছে। নির্দোষরা যেন মিথ্যা অভিযোগে সংগঠন থেকে বাদ না যায় সে জন্য একটু সময় নেওয়া হচ্ছে। কেউ যেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার না হয়, সে জন্য আরও সময় বাড়ানো হয়েছে।’

আরও পড়ুন...
প্রধানমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ১৭ অভিযুক্ত পাওয়া গেলো ছাত্রলীগের কমিটিতে

/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম