ই-পাসপোর্ট তৈরির প্রশ্নে নাগরিকদের তথ্য চুরির অভিযোগ অবান্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ২৩:৪৩আপডেট : ১৮ মে ২০১৯, ২৩:৪৪

আসাদুজ্জামান খাঁন কামাল জার্মানি বাংলাদেশের ইলেকট্রনিক্স পাসপোর্ট (ই-পাসপোর্ট) তৈরি করায় নাগরিকদের তথ্য চুরির যে অভিযোগ উঠেছে তা অবান্তর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (১৮ মে) পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের ইফতার মাহফিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বছরের জুলাই থেকে নাগরিকদের ই-পাসপোর্ট দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি শেষ। প্রথমবার জার্মানির একটি কোম্পানি ই-পাসপোর্ট সরবরাহ করবে। এরপর থেকে বাংলাদেশেই হবে।’
জার্মানির কোম্পানি ই-পাসপোর্ট তৈরি করলে নাগরিকদের তথ্য চুরি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এসব কথা অবান্তর। এমন কোনও সুযোগ নেই।’
বাংলাদেশে হাতে লেখা পাসপোর্ট থেকে এমআরপি প্রবর্তন করে প্রায় ১০ বছর আগে। কিন্তু এমআরপির ডেটাবেইজে ১০ আঙুলের ছাপ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এক ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট করার ঘটনা দেখে সরকার ই-পাসপোর্ট চালুর উদ্যোগ নেয়।
এ প্রকল্প বাস্তবায়নে গত বছরের জুলাইয়ে জার্মান কোম্পানি ভেরিডোসের সঙ্গে চুক্তি করে পাসপোর্ট ও বহির্গমন অধিদফতর। সোয়া ৩ হাজার কোটি টাকায় বাংলাদেশকে ই-পাসপোর্ট ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করবে তারা।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে ২০ লাখ পাসপোর্ট বুকলেট, ২ কোটি ৮০ লাখ পাসপোর্ট তৈরির সরঞ্জাম, আনুষঙ্গিক হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ১০ বছর রক্ষণাবেক্ষণ সেবা দেবে জার্মান কোম্পানিটি। গত বছর ২১ জুন প্রকল্পটি একনেকের সায় পায়।
সরকার মনে করছে, ই-পাসপোর্ট হলে রোহিঙ্গাসহ অন্যান্য শরণার্থী বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতে পারবে না।

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম