সবক্ষেত্রে বাবার নামের সঙ্গে মায়ের নাম সংযুক্ত করতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১৪:৪১আপডেট : ২০ মে ২০১৯, ১৫:৩২

সুপ্রিম কোর্ট

বাংলাদেশের সব নাগরিকের পরিচিতির ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বাবার নামের সঙ্গে মায়ের নাম সংযুক্ত থাকার নির্দেশনা থাকলেও জুডিশিয়ারিসহ অনেক ক্ষেত্রে মায়ের নাম কেন সংযুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২০ মে) বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুরাইয়া বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া ও সুচিরা হোসেন।

এর আগে গত ১৩ মে আইনজীবী জোবায়দা পারভীন বাদী হয়ে রিটটি দায়ের করেন।

রিটকারী আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারি করা হয় যে ‘সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, এখন থেকে বাংলাদেশে সন্তানের পরিচিতির সব ক্ষেত্রে বাবার নামের পাশাপাশি বাধ্যতামূলকভাবে মায়ের নামও উল্লেখ করতে হবে। কিন্তু খেয়াল করি যে, উক্ত প্রজ্ঞাপন যথাযথভাবে এখনও কার্যকর হয়নি। তাই উক্ত প্রজ্ঞাপন যথাযথভাবে কার্যকর করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করি।’

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী