রাজধানীতে টিকিট ছাড়া গণপরিবহন চলবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১৬:৩৩আপডেট : ২০ মে ২০১৯, ১৭:৫৮





রাজধানীতে টিকিট ছাড়া গণপরিবহন চলবে না

রাজধানীতে টিকিট ছাড়া গণপরিবহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ঈদের পরেই নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানান তিনি।
সোমবার (২০ মে) বিকেলে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে বাস রুট রেশনালাইজেশন কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাঈদ খোকন বলেন, ‘বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি: ঢাকা শহরের কোথাও টিকিট ছাড়া গণপরিবহনে যাত্রী চলাচল করতে পারবে না। এতে করে বিদ্যমান যে বাস সংকট এবং যাত্রীদের দুর্ভোগ— সেটির অবসান হবে। তাই ডিটিসি, বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি ও ডিএনসিসি এবং পরিবহন মালিকদের সমন্বয়ে বাসের টিকিট ও কাউন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে পরিদর্শন করে পরিকল্পনা হাতে নেওয়া হবে।’ তিনি বলেন, ঈদের পরপরই যাতে এ ব্যবস্থা কার্যকর করা যায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সড়কের জায়গা বেদখল যাতে না হয় সেজন্য সব পরিবহনের টিকিট কাউন্টার এক স্থানে হবে বলে জানান মেয়র।
ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘বৈঠকে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৭ মে থেকে রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে, যা এরই মধ্যে ধানমন্ডি এলাকায় চালু হয়েছে।’ উত্তরায় চালু হওয়ার পর মতিঝিল ও সদরঘাট এলাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানান সাঈদ খোকন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে এসব এলাকার রিকশাসহ যেসব পরিবহন যানজট সৃষ্টি করে সেগুলো অপসারণ হয়ে যাবে।




/এসএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম