টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম, দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ১৭:৪৫আপডেট : ২০ মে ২০১৯, ১৭:৪৭





টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম, দুদকের অভিযান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ‘১০৬’ নম্বর) অভিযোগ পেয়ে সোমবার (২০ মে) এ অভিযান চালানো হয়। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, অভিযানের সময় রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকে করে কম দামে পণ্য বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে। ক্রেতারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারে না— এমন অভিযোগেরও প্রমাণ মেলে। অনেক জায়গাতেই টিসিবির মূল্যতালিকা ও ব্যানার না টাঙিয়ে পণ্য বিক্রি করার চিত্রও দেখতে পায় দুদক।
অভিযান পরিচালনা করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিফাত উদ্দিন। তাকে সহায়তা করে পুলিশসহ পাঁচ সদস্যের এনফোর্সমেন্ট টিম।
দুদকের অপর দুটি অভিযান পরিচালিত হয় টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় এবং বরগুনার তালতলী সরকারি কলেজে। মির্জাপুরে অভিযান চলাকালে লাইসেন্সবিহীন ইটভাটা এএনবি-২-এর মালিক আব্দুর রহিমকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করে।
তালতলী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের কাছ টাকা নেওয়ার অভিযোগে অভিযান চালায় দুদক।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম