ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেওয়া সার্কুলারের কার্যক্রম ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৯, ১৪:০৫আপডেট : ২১ মে ২০১৯, ১৪:৪২

সুপ্রিম কোর্ট

ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটি আগামী ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২১ মে) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৪ জুন মামলার পরবর্তী আদেশের দিন নির্ধারণ করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. মুনিরুজ্জামান।

পরে মো. মুনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে গত ১৬ মে ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছিল। পরে সেই সার্কুলার স্থগিত চেয়ে মনজিল মোরসেদ হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত সার্কুলারটির কার্যক্রম আগামী ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন।’ 

প্রসঙ্গত, গত ১৬ মে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে দেশের ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ করে দেয়।এর ফলে ঋণখেলাপিরা মাত্র দুই শতাংশ ডাউনপেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর। প্রথম এক বছর কোনও কিস্তি দিতে হবে না।

ওই সার্কুলারের কারণে ইচ্ছেকৃত ঋণখেলাপিরাও এখন থেকে ঋণ পুনঃতফসিল করার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খেলাপিরা ব্যাংকের টাকা ফেরত দেওয়া শুরু করলে নিয়মিত গ্রাহকদের চেয়েও খেলাপি গ্রাহকদের কম সুদ দিতে হবে। চিহ্নিত এই ঋণখেলাপিদের গুনতে হবে ৯ শতাংশেরও কম সুদ।

আরও পড়ুন: 
ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম