কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে: মুফতি ফয়জুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ০৬:০০আপডেট : ২৩ মে ২০১৯, ০৬:০৫

মুফতি ফয়জুল্লাহ

ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারকে কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। বুধবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মুফতি ফয়জুল্লাহ বলেন, ধানের উৎপাদন, লাভ-ক্ষতি ও ন্যায্যমূল্যের ওপর শুধু কৃষকের ভাগ্য জড়িত নয়; দেশের আর্থ-সামাজিক উন্নয়নও জড়িত। এবছর দেশে ধানের ফলন ভালো হলেও ধান বিক্রি করতে গিয়ে কৃষক নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। প্রতিমণ ধান বিক্রিতে দেড় থেকে দুইশ’ টাকা লোকসান গুণতে হচ্ছে তাদের। এক শ্রেণির অসাধু, অতি মুনাফালোভী ব্যবসায়ী ও দালালচক্র কৃষকের এই অসহায় অবস্থার সুযোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী খাদ্যশস্য, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীতে সরকার ভর্তুকি দিয়ে জনগণের পাশাপাশি উৎপাদকদের স্বার্থও রক্ষা করে থাকে। কিন্তু আমাদের দেশে মজুতদার ও কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারির ছলচাতুরিতে বাজার, ভোক্তা, এমনকি সরকারও বেকায়দায় পড়ে। এদেশে ধানের ন্যায্যমূল্য থেকে কৃষকদের বঞ্চিত হওয়ার কারণও তাই। দেশে চাহিদার তুলনায় বেশি ধান-চাল আছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, সরকারি-বেসরকারিভাবে গত ১০ মাসে দুই লাখ টন চাল আমদানি হয়েছে এবং আরও তিন লাখ ৮০ হাজার টন চাল আমদানির অপেক্ষায় আছে। কৃষকশ্রেণি মনে করে, বাড়তি উৎপাদন ও আমদানিকৃত চাল বাজারে চাপ সৃষ্টি করায় ধানের মূল্য কমেছে।

মুফতি ফয়জুল্লাহ বলেন, ধানের ন্যায্যমূল্যের সঙ্গে কৃষকের বাঁচা-মরার সংগ্রাম নিহিত। তাই ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে চাল আমদানি বন্ধ, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন কৃষিবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে দীর্ঘ মেয়াদি পদক্ষেপ হিসেবে সরকারি গুদামের ধারণক্ষমতা আড়াই থেকে তিনগুণ বাড়াতে হবে।’

/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম