বিএসটিআই’র পরীক্ষা করা আরও ৯৩ পণ্যের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৫:১২আপডেট : ২৩ মে ২০১৯, ১৬:১৪

হাইকোর্ট

অপ্রকাশিত ৯৩টি পণ্যের মান পরীক্ষার ফল জমা দিতে বিএসটিআইকে (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৬ জুন বিএসটিআই কর্তৃপক্ষকে ওই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৩ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিকালে কনসাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদের একটি আবেদন আদালতে দাখিল করা হয়। ওই আবেদনে বলা হয়, ৪০৬টি পণ্যের মধ্যে ৩১৩টির মান পরীক্ষার ফল ২ মে প্রকাশ করে বিএসটিআই। কিন্তু এখনও তারা বাকি ৯৩টি পণ্যের মান পরীক্ষার ফল প্রকাশ করেনি। এরপর আদালত ওই ৯৩ পণ্যের পরীক্ষার ফল আদালতে দাখিলে সময় বেঁধে দেন।
এ বিষয়ে পলাশ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিএসটিআই ৪০৬টি পণ্যের মান পরীক্ষা করে ৩১৩টির ফল প্রকাশ করেছে। কিন্তু আরও ৯৩টি পণ্য পরীক্ষার ফল প্রকাশ না করায় আমরা ওই পণ্যগুলোর নাম বা মান সম্পর্কে জানতে পারছি না। যার কারণে এ বিষয়ে আদালতে আবেদন জানিয়েছি। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিহাব উদ্দিন খান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ফরিদুল ইসলাম ও বিএসটিআইয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার এমআর হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
এর আগে গত ১২ মে বিএসটিআইয়ের পরীক্ষায় প্রমাণিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমাণের পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে এ নির্দেশ পালন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। পাশাপাশি পণ্যগুলোর বিষয়ে যথাযথ আইন অনুসারে তা নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট ভেজাল পণ্যের মানোন্নয়ন না হওয়া পর্যন্ত তা উৎপাদন ও বাজারজাত বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতের সে আদেশ প্রতিপালন না করায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তলব করেন হাইকোর্ট।

আরও পড়ুন: যে ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

                ৫২ প্রতিষ্ঠানের নিম্নমানের খাদ্যপণ্য, দুই সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ

               ৫২ প্রতিষ্ঠানের নিম্নমানের খাদ্যপণ্য, দুই সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ

              ৫২ পণ্যের লাইসেন্স বাতিল ও স্থগিত করলো বিএসটিআই 

/বিআই/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম