রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ২১:০৩আপডেট : ২৩ মে ২০১৯, ২১:১০

মাদকসহ আটক মো. সেকেন্দার রাজধানীর মুগদার গোপীবাগ এলাকায় কাভার্ড ভ্যান থেকে বিয়ার ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. সেকেন্দার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।
এ সময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ২ হাজার ৩২৪ ক্যান বিয়ার ও ১৭৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। কার্ভাড ভ্যানটি (চট্টগ্রাম মেট্রো-অ-১১-০২৯০) জব্দ করা হয়।
র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে অবৈধ মাদকদ্রব্য আসছে। সে অনুযায়ী তারা গোপীবাগ এলাকার একুশে এক্সপ্রেস পরিবহনের কাউন্টারের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। বৃহস্পতিবার ভোরে কাভার্ড ভ্যানটি সেখানে পৌঁছানের পর তল্লাশি করতে গেলে চালক পালানোর চেষ্টা করে। তাকে আটক করা হয়। পরে ওই কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ বিয়ার ও বিভিন্ন বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘আটকের পর সেকেন্দার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে একজন কাভার্ড ভ্যানচালক। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে চট্টগ্রাম থেকে বিয়ার ও বিদেশি মদ ঢাকায় নিয়ে আসছিল। ঢাকায় এনে এগুলো বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।’
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এনএল/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম