২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৯, ১৫:৪৩আপডেট : ২৭ মে ২০১৯, ২০:০৩

গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে সমাবেশ ২০ রমজানের মধ্যে মে মাসের বেতন, পূর্ণ উৎসব বোনাসসহ প্রাপ্য সব পাওনা পরিশোধ এবং পোশাক শ্রমিকদের আবাসন, চিকিৎসা, রেশনিংয়ের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এছাড়া, অব্যাহতভাবে ছাঁটাই, নির্যাতন, হামলা বন্ধ ও শ্রমিকদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। শুক্রবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
সমাবেশে তারা বলেন, প্রতিবছর রোজার শুরুতে শ্রম মন্ত্রণালয় মালিকদের সঙ্গে বৈঠক করে সব পোশাক শিল্প শ্রমিকের বেতন-ভাতা নির্দিষ্ট সময়ে পরিশোধের কথা বলে। কিন্তু মালিকরা ঈদের ছুটির আগে বোনাস-বেতন পরিশোধ না করে শ্রমিকদের জিম্মি করেন। ঈদের আগ মুহূর্তে শ্রমিকরা যখন স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন, তখন মালিকরা শ্রমিকদের বোনাস না দিয়ে বকশিশ হিসেবে কিছু টাকা দেন, আর আংশিক বেতন দিয়ে শ্রমিকদের সঙ্গে তারা প্রতারণা করেন। শ্রমিকদের তখন প্রতিবাদ করার কোনও সুযোগ থাকে না। প্রতিবাদ করলেও উৎসবের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে সরকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।
বক্তারা ২০ রোজার মধ্যে শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। এ সময়ের মধ্যে পরিশোধ করা না হলে উদ্ভূত পরিস্থিতির দায় মালিকদের নিতে হবে বলে জানান তারা।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব নঈমুল আহসান জুয়েল, ঐক্য পরিষদের নির্বাহী পরিষদের অন্যতম নেতা শাহ মো. আবু জাফর, আব্দুল ওয়াহেদ, আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/ওআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম