রূপনগরের রাস্তা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৯, ২০:১০আপডেট : ২৫ মে ২০১৯, ২০:৩৮

রূপনগর থানা এলাকা

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় রাস্তা থেকে এক সদ্যোজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) বেলা আনুমানিক ১২টার দিকে রূপনগর আবাসিক এলাকায় ৯ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির সামনে রাস্তা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকালে নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকায় ৯ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির সামনে রাস্তা থেকে বেলা আনুমানিক ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবজাতকটি আশেপাশের কোনও ভবনের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশেপাশে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। 

/এসজেএ/এআইবি/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম