স্বেচ্ছাসেবকদের সম্মানে ‘উৎসর্গে’র ইফতার মাহফিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ২৩:৫৯আপডেট : ২৭ মে ২০১৯, ০০:০২

নিসর্গের ইফতার মাহফিল

দেশ, সমাজ ও মানুষের সেবায় নিয়োজিত একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। মানবতার সেবকদের সম্মানে রবিবার (২৬ মে) রাজধানীর গ্রিন রোডের একটি রেস্টুরেন্টে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন করে ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।

ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি বলেন, দেশের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকরা হলেন দেশের জন্য কাজ করে যাওয়া একঝাঁক প্রকৃত তারকা। এই সেবকদের মাধ্যমেই একদিন বঙ্গবন্ধুর সত্যিকার সোনার বাংলা হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. মঞ্জুরুল হাসান, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব ডা. মো. জাহিদুর রহমান, বিএমএ কার্যনির্বাহী সদস্য ডা. মো. হাসানুর রহমান, বিদ্যুতায়ন বোর্ডের সচিব জাহাঙ্গীর আলম মানিক, আইএইচটির সহকারী অধ্যাপক ডা. এহসানুল হক নবী, জাতীয় ভলিবল টিমের সাবেক অধিনায়ক আল জাবির, সিআর পির সাবেক অধিনায়ক মো. ইদ্রিস আলী, ব্যান্ড কুড়েঘর পরিবার, সঙ্গীত শিল্পী কামরুজ্জমান রাব্বি, ট্রাভেলেটস অব বাংলাদেশের চেয়ারম্যান ডা. সাকিয়া হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চেয়ারম্যান 'মো. ইমরুল কায়েস'।

 

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম