৬ দফা দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
২৮ মে ২০১৯, ০০:৫৬আপডেট : ২৮ মে ২০১৯, ০০:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থদের সংবাদ সম্মেলন

ছয় দফা দাবিতে আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। সোমবার (২৭ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির কথা জানান তারা।

এসময় বলা হয়, এরপরও যদি তাদের কাঙ্ক্ষিত দাবি আদায় না হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাবেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসাইন। এ সময় তিনি ছয়টি দাবি পেশ করেন। দাবিগুলো হল- ৯ম থেকে ২০ তম গ্রেডভুক্ত স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থাপনায় নিয়োগ দিতে হবে; বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে গত ১৭ এপ্রিল প্রকাশিত ১০ম গ্রেডভুক্ত ৩৮ নম্বর রিসোর্স শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ওই পদে শুধুমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিতে হবে; ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রুতি লেখক নীতিমালা এর ২৫ এর বি উপ-ধারা অনুযায়ী সরকারিসহ স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরির পরীক্ষায় এই আইন মেনে চলতে হবে; দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পড়াশোনা শেষ হওয়ার পর থেকে চাকরিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত কমপক্ষে ১০ হাজার টাকা করে মাসিক বেকার ভাতা দিতে হবে; তীব্র মাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের সরকারি-বেসরকারি চাকরিতে সর্বাধিক দিতে হবে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পূর্বের শ্রুতি লেখক নীতিমালা অনুযায়ী ৪০তম বি.সি.এস পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম