মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২০:২২আপডেট : ২৮ মে ২০১৯, ২০:৩৪

আদালত

রাজধানীর ভাষানটেক থানায় দায়ের হওয়া মাদক মামলায় মো. কামাল ওরফে ট্যাবলেট কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, এ মামলার আরও দুইজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুব আসামির উপস্থিতিতে এ রায় দেন।

কামাল চাঁদপুরের হাইমচর উপজেলার হাজিকান্দি গ্রামের দাদন মিয়া ওরফে মদন মিয়ার ছেলে। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানো হয়। খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন– মো. সোহেল ও মো. শাহিন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৯ নভেম্বর পুলিশের কাছে গোপনে খবর আসে, ভাষানটেক এলাকায় চার নম্বর বস্তির কাছে সালেক মিয়ার পুকুরপাড়ে বটতলায় একটি পরিত্যক্ত টিনের ঘরে আসামি ট্যাবলেট কামাল, সোহেল, শাহীন ও সাজ্জাদসহ আরও অজ্ঞাত কয়েকজন মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে ওখানে পুলিশ অভিযান চালায়। কিন্তু বিষয়টি টের পাওয়ায় ৮-১০ জন যুবক পালিয়ে যায়। আর ট্যাবলেট কামাল পালানোর চেষ্টাকালে গ্রেফতার হয়। ট্যাবলেট কামালের দেহ তল্লাশির সময় তার প্যান্টের ডান পকেট থেকে ৪১০ পুরিয়া ও সামনের বাম পকেট থেকে ৫০০ পুরিয়া হেরাইন উদ্ধার হয়; যার ওজন ৯০ গ্রাম। এ ছাড়া, ওই ঘরের দক্ষিণ কোণ থেকে ২৩টি অবিস্ফোরিত পেট্রোল বোমা এবং ২৭টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ২০ নভেম্বর ভাষানটেক থানার পরিদর্শক  মো. সাজু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় একই থানার উপ-পরিদর্শক মো. আসিফ ইকবাল অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ২৯ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

 

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম