নিহত ফায়ারম্যান সোহেল রানার পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৯:৪৫আপডেট : ২৯ মে ২০১৯, ১৯:৫১

নিহত ফায়ারম্যান সোহেল রানার পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে আটকে পড়া মানুষদের উদ্ধারের সময় দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও সাত লাখ টাকা দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে।

বুধবার (২৯ মে) বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সম্মেলন কক্ষে সোহেল রানার পরবিারের কাছে চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেওয়া সোহলে রানার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তার বীরত্ব ও মহৎ কাজের জন্য আমরা গর্বিত। এই ঋণ শোধ করার মতো নয়।’ তার পরিবারের উপযুক্ত ব্যক্তিকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন মন্ত্রী।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৮ মার্চ বনানী এফআর টাওয়ারে আগুন লাগে। অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেওয়ায় সময় গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল মারা যান অগ্নিসেনা সোহেল।

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম