ডাকসু নির্বাচনে ‘কারচুপি’র প্রমাণ পায়নি তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি
২৯ মে ২০১৯, ২২:৪০আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৪৮

ডাকসু (ছবি: সাজ্জাদ হোসেন)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোথাও ‘কারচুপি’র প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। ডাকসু নির্বাচনের অনিয়ম ও কারচুপির অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত কমিটির পক্ষ থেকে বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটকে এসব তথ্য জানানো হয়েছে।

ভবিষ্যতে ডাকসু নির্বাচনকে আরও বেশি গ্রহণযোগ্য করার ব্যাপারেও পরামর্শ দিয়েছে এই কমিটি। ব্যালট পেপারে নম্বর থাকা ও ভোটারদের হাতে অমোচনীয় কালি ব্যবহারের ব্যাপারে সুপারিশ করা হয়েছে। 

বুধবারের দুপুরের পর অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে উপস্থিত একজন সিনিয়র সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন।  

সিন্ডিকেট সদস্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির জানান, নির্বাচনের দিন কোনও শিক্ষার্থী ভোট দিতে পারেনি এরকম কোনও লিখিত অভিযোগ নেই। কেউ বলেনি যে, সময় শেষ বা বাধার সম্মুখীন হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে কোনও ঝামেলা হয়েছে বলেও কোনও তথ্য পাওয়া যায়নি। হলের ভেতরে কোনও বিশৃঙ্খলা হয়েছে বলে তদন্ত কমিটির চোখে পড়েনি। শুধু ভোটারদের সারির ক্ষেত্রে একটু অব্যবস্থাপনা হয়েছে। ভবিষ্যতে যেন এটা না হয়, সে ব্যাপারে সর্তক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের পর বিভিন্ন সংগঠনের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গণিত বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাজেদা বানুকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত প্রতিষ্ঠানের মোট ৪২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অ্যাকাডেমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে অ্যাকাডেমিক শাস্তি এবং একজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

               

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি