ডাকসু ভিপি নুরের ওপর হামলায় ছাত্রলীগের তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি
৩০ মে ২০১৯, ০৩:১৪আপডেট : ৩০ মে ২০১৯, ০৩:১৫

ডাকসু ভিপি নুরের ওপর হামলায় ছাত্রলীগের তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার (২৯ মে) ছাত্রলীগের দফতর বিষয়ক উপ-সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, আইন বিষয়ক উপ-সম্পাদক মো. সুজন শেখ, শাহাদুল হাসান আল মুরাদ। কমিটিকে সরেজমিনে ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক। হামলার সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের যেকোনও স্তরের নেতাকর্মী জড়িতের প্রমাণ পাওয়া গেলে তাদের সাংগঠনিক কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে দেশের বিভিন্ন অঞ্চল সফর করছেন বলে আমরা জানতে পেরেছি। সফরকালে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় তার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ ছাত্রলীগ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নুরুল হক নুরের সঙ্গে সবার সম্মান জড়িত। বিভিন্ন গণমাধ্যমে উক্ত হামলায় ছাত্রলীগের সংশ্লিষ্টার কথা অভিযোগ করেছেন তিনি। ছাত্রলীগ কোনও ধরনের নীতিবাচক কাজকে সমর্থন করে না। তাই ঘটনাটি তদন্তের স্বার্থে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম