পরিবেশ দূষণের দায়ে ১০ কারখানাকে ১ কোটি ৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৭:৫৪আপডেট : ৩০ মে ২০১৯, ১৭:৫৯

পরিবেশ অধিদফতর পরিবেশ দূষণের দায়ে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও টাঙ্গাইলের ১০টি কারখানাকে ১ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৭৮৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশের ক্ষতি করায় এই টাকা ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা হয়।
পরিবেশ অধিদফতরের উপ পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কারখানা থেকে সৃষ্ট তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করায় এবং ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করায় পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালক রুবিনা ফেরদৌসী কারাখানাগুলোকে জরিমানা করেন। গত মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ মে) অভিযান চালানো হয়।
আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকার ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজকে ৩ লাখ ৬১ হাজার ৯২০ টাকা, গাজীপুরের বিএইচটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৯ লাখ ৮৯ হাজার ১৮৪ টাকা, অ্যাপারেল আর্ট লিমিটেডকে ২৭ লাখ ৩০ হাজার ২৪০ টাকা, গোল্ডেন হারভেস্ট লিমিটেডকে ৪৫ হাজার ৪৪০ টাকা, পারফেটি ভ্যান মিলি বাংলাদেশ লিমিটেডকে ৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা, ওয়ান কম্পোজিট মিলস লিমিটেডকে ৬ লাখ ৪৩ হাজার ২০০ টাকা, কিউপিড ওয়াশকে ২ লাখ টাকা, আশুলিয়ার ইয়ং জিন ইন্টারন্যাশনালকে ১ হাজার ৬৩২ টাকা, টাঙ্গাইলের আলাউদ্দিন টেক্সটাইলকে (এটিএম) ৫১ লাখ ৮৪ হাজার টাকা ও নরসিংদির হাসান টেক্সটাইল লিমিটেডকে ৬৭ হাজার ৫৮৪ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম