ডাকসু নির্বাচন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১৪:৪৮আপডেট : ০১ জুন ২০১৯, ১৫:০১

ছাত্র ইউনিয়নের সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। প্রতিবেদনটির নিন্দা জানিয়ে এটিকে ‘মিথ্যাচার’ হিসেবে আখ্যা দিয়ে শনিবার (১ জুন) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মো. ফয়েজউল্লাহ ও সাধারণ সম্পাদক রাজীব দাস যৌথ বিবৃতিতে বলেন ‘গণমাধ্যমে অনিয়মের ব্যাপক প্রমাণ আসা, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রো-ভিসির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে শীর্ষক মিডিয়ায় বক্তব্য এবং পর্যবেক্ষক শিক্ষকদের বিবৃতির পরও তদন্ত কমিটি কোনও অনিয়ম পায়নি, শুধু ভোটারদের সারির ক্ষেত্রে একটু অব্যবস্থাপনা হয়েছে বলে রিপোর্ট দিয়েছে।’
এতে বলা হয়, ‘নির্বাচনের দিন অনিয়মের অভিযোগে সম্মিলিত শিক্ষার্থী সংসদ ছাড়া সবগুলো জোট নির্বাচন বয়কট করে পুর্ননির্বাচনের দাবি জানিয়েছিল। পুর্ননির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ে অনশনরত কয়েকজন সাধারণ শিক্ষার্থীর অনশন ভাঙানোর সময় সঠিক তদন্তের ভিত্তিতে অনিয়ম শিক্ষার্থীদের মাঝে উন্মোচন করা হবে বলে প্রশাসন যে আশ্বাস দিয়েছিল তদন্ত রিপোর্টে তার বিপরীত ভূমিকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করলো। তদন্ত কমিটির মিথ্যাচারের মাধ্যমে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার যে চেষ্টা তা ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার ছাত্র-শিক্ষক সমাজের জন্য কলঙ্কজনক এক অধ্যায়। ছাত্র ইউনিয়ন তদন্ত কমিটির এই রিপোর্টের নিন্দা জানাচ্ছে ও সম্পূর্ণভাবে তা প্রত্যাখ্যান করছে।’
প্রসঙ্গত, গত ২৯ মে ডাকসু নির্বাচনে ‘কোথাও কারচুপির প্রমাণ পাওয়া যায়নি’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম (সিন্ডিকেট) সভায় প্রতিবেদন উত্থাপন করেন তদন্ত কমিটি। পরে সিন্ডিকেট প্রতিবেদনটিকে বৈধতা দেয়।

 

/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম