মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিমানবন্দরে ভাঙচুরকারী দুই যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ২২:২৩আপডেট : ০২ জুন ২০১৯, ২২:২৫

হযরত শাহজালাল বিমানবন্দর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার (২ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও সময় পুর্ননির্ধারণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতে ক্ষুব্ধ হয়ে দুই যাত্রী বিমানবন্দরের কাউন্টার ভাঙচুর করেন। পরবর্তীতে পুলিশের হেফাজতে নেওয়া তাদের। ভাঙচুরকারী নুর হোসেন ও এস এম তানভীর নামের এ দুই যাত্রী পরে মুচলেকা দিয়ে ছাড়া পান।
জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার ভোর ৪টা ৩০ মিনিটে সিলেটগামী দুটি ফ্লাইট বাতিল করে বিমান। ফ্লাইট দুটির যাত্রীদের অন্য ফ্লাইটে নেওয়ার জন্য নতুন সময় নির্ধারণ করা হয়। তবে আবহাওয়া ঠিক না হওয়ায় কয়েক দফা সময় পরিবর্তন করায় ক্ষুব্ধ হয়ে উঠেন যাত্রীরা। তবে নুর হোসেন ও এস এম তানভীর নামের দুই যাত্রী বিমানের কাউন্টারের ডেস্ক আছড়ে ভেঙে ফেলেন। এ সময় বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত থাকলেও তাদের থামাতে পারেননি। পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নেওয়া হয়। বিমানের অনুরোধে যাত্রীদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কয়েকটি ফ্লাইটটের সময় পুর্ননির্ধারিত হয়েছে। কয়েকজন যাত্রী ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তাদের কোনও অবস্থায় বিমানবন্দরে ভাঙচুর করা ঠিক নয়।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক