উৎসবের আনন্দ ভাগ করে নিতে শহর-নগরের মানুষরা ফিরছেন প্রিয় ঠিকানায়, প্রিয় মানুষের কাছে। তবে সেই ফেরার পথ আর যাত্রা খুব সহজ হয় না। অনেক কঠিন পথ পাড়ি দিয়ে প্রিয়জনের সান্নিধ্য পেতে হয় তাদের। ট্রেনের ছাদে, লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে আর বাস-ট্রাক-পিকআপে কোনোমতে ঝুলে বা দাঁড়িয়ে সাধারণ মানুষ ফিরছেন বাড়িতে। তবে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় যেকোনও সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রাণ হারিয়ে উৎসবের আনন্দ বাড়ানো যায় না কোনোমতেই।








