ঢামেক হাসপাতালে দুই হাজতির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৯, ২০:৪৬আপডেট : ০৪ জুন ২০১৯, ২০:৫২

ঢামেক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন মো. তুহিন (৩০) ও মো. সজল (৪৫)। তারা দুজনেই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় কারারক্ষীরা তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারারক্ষী সবুজ মিয়া বলেন, ‘তারা দুজন (তুহিন ও সজল) অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।’
নিহত তুহিনের বাবার নাম মফিজ উদ্দিন। তার হাজতি নম্বর ১২৮৭৮/১৯। সজলের বাবার নাম আব্দুল আলিম। তার হাজতি নম্বর ১৯৪৭০/১৯।

/এআইবি/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম