আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস ছিল ঈদের দিন বৃষ্টি হবে। ঈদের সকালটা ছিল মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি। ঘর থেকে জাতীয় ঈদগাহ মাঠের দিকে শয়ে শয়ে মানুষ। নির্দিষ্ট দূরত্বের পর গাড়ি বন্ধ থাকায় হেঁটেই রওনা হয়েছেন ঈদগাহের দিকে। হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়াসহ তুমুল বৃষ্টি। ঈদগাহ অভিমুখী মানুষ আটকা পড়ে। যে যেখানে পারেন আশ্রয় খুঁজে নেন, কেউ কেউ ভিজেই রওনা হন গন্তব্যে। বৃষ্টির এই হয়রানিতেও পরস্পরের সঙ্গে দেখা হলে হাসিমুখেই সবাই বলেছেন- ঈদ মোবারক।
আরও পড়ুন:
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত








